ads
১০ এপ্রিল, ২০২৬

নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

অনলাইন ডেস্ক

নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) নোবিপ্রবি ক্যাম্পাসসহ মোট ৭টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০,৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭,৮০১ জন; অর্থাৎ উপস্থিতির হার ছিল ৭২.২৫ শতাংশ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রতিনিধিবৃন্দ। নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ পৃথকভাবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন,
“আজ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাসমূহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। নোবিপ্রবি কেন্দ্র ছাড়াও ৬টি উপ-কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যানজট নিরসনসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলাম।”

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের জন্য প্যান্ডেল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পরিবহন সেবা নিশ্চিত করা হয়েছে। বরাবরের মতো নোয়াখালীবাসী পরীক্ষার্থীদের পাশে থাকায় তিনি স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন আগত শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করেছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নোয়াখালী পৌরসভা, বিএনসিসি, রোভার স্কাউট এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলোসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম