ads
৭ এপ্রিল, ২০২৬

তেল নিয়ে আর ফেরা হলো না ইমনেরও, চার দিন পর মৃত্যুর কাছে হার মানলেন আরেক বন্ধু

অনলাইন ডেস্ক

তেল নিয়ে আর ফেরা হলো না ইমনেরও, চার দিন পর মৃত্যুর কাছে হার মানলেন আরেক বন্ধু

তেল নিয়ে আর ফেরা হলো না ইমনেরও, চার দিন পর মৃত্যুর কাছে হার মানলেন আরেক বন্ধু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অন্তরের পর অপর বন্ধু ইমনও (১৯) প্রাণ হারিয়েছেন।

​সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এনায়েত উল্যাহ।

​এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিয়াঁহাজী বাড়ির রেজাউল হকের ছেলে।

​ইউপি সদস্য এনায়েত উল্যাহ জানান, ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​প্রসঙ্গত, চলমান পরিস্থিতির কারণে অকটেন ও পেট্রোলের সংকট দেখা দেওয়ায় ওই দিন বিকেলে অন্তর ও ইমন মোটরসাইকেলের তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

​দুর্ঘটনার পর স্থানীয়রা অন্তরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইমন গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী ও পরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম