ads
৪ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অনির্বাণ দাস (স্বর্ণ) (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনির্বাণ উপজেলার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা। অনির্বাণের মা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, মা প্রশিক্ষণে থাকায় অনির্বাণ তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালায় এবং সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। কিশোর ছাত্রের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম