ads
৭ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযান: ৪০ লক্ষ টাকার অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ

অনলাইন ডেস্ক

হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযান: ৪০ লক্ষ টাকার অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ

হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযান: ৪০ লক্ষ টাকার অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৩৯ হাজার টাকা।

​গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য অধিদপ্তর হাতিয়া থানাধীন ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালীন ওই এলাকার ২টি দোকান ও ৩টি গোডাউনে তল্লাশি চালিয়ে ২৪,২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

​অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ জাল ও পলিথিন মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিনগুলো মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে।
​বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে কোস্ট গার্ড বদ্ধপরিকর। জাতীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম