ads
৭ এপ্রিল, ২০২৬

দেড় ঘণ্টা পর নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

দেড় ঘণ্টা পর নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

দেড় ঘণ্টা পর নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি:
কালবৈশাখী ঝড়ে রেললাইনে গাছ উপড়ে পড়ে দীর্ঘ দেড় ঘণ্টা বন্ধ থাকার পর নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে ফায়ার সার্ভিস ও রেল কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় গাছ সরিয়ে নেওয়ার পর সকাল ৮টা ২৩ মিনিটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর মাইজদীসহ বিভিন্ন এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হয়। ঝড়ের তীব্রতায় রেলপথের একাধিক স্থানে গাছ উপড়ে পড়লে ভোর থেকেই নোয়াখালী-ঢাকা রেল যোগাযোগ বিপর্যয়ের মুখে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৬টায় নোয়াখালী সোনাপুর রেল স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ (৭১১) যাত্রা শুরু করে। প্রথমে হরিনারায়নপুর স্টেশনে রেললাইনের ওপর থেকে গাছ সরিয়ে ট্রেনটি সামনে এগোয়। তবে মাইজদী কোর্ট স্টেশনের কাছে ইমামবাজার এলাকায় একটি বিশাল গাছ লাইনের ওপর পড়ে থাকায় ট্রেনটি আটকা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করে। দীর্ঘ ১ ঘণ্টা ৪০ মিনিট পর সকাল ৮টা ২৩ মিনিটে লাইন পরিষ্কার হলে ট্রেনটি পুনরায় সচল হয়।

এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কায় অনেক যাত্রী ট্রেন ছেড়ে সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তবে লাইন সচল হওয়ার পর অবশিষ্ট যাত্রীদের নিয়ে ট্রেনটি চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

নোয়াখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান: "ভোর থেকেই লাইন পরিষ্কার করার কাজ চলছিল। প্রধান বাধাগুলো অপসারণের পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই পুরো রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল হয়ে যাবে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম