ads
৩ এপ্রিল, ২০২৬

মোটরসাইকেলের তেল কিনতে ফেনীতে গিয়ে প্রাণ গেল তরুণ অন্তরের

অনলাইন ডেস্ক

মোটরসাইকেলের তেল কিনতে ফেনীতে গিয়ে প্রাণ গেল তরুণ অন্তরের

মোটরসাইকেলের তেল কিনতে ফেনীতে গিয়ে প্রাণ গেল তরুণ অন্তরের

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ অন্তর (২০) মোটরসাইকেলের তেল সংকট কাটাতে ফেনীর পাম্পে যান। সেখান থেকে তেল নিয়ে ফেরার পথে দাগনভূঞা-ফেনী সড়কে অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পথেই মৃত্যু হয় তার। এসময় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

অন্তর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দ্রুত জড়িত যানবাহন শনাক্তের আহ্বান জানিয়েছেন।

ফেনী হাইওয়ে থানার এসআই মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম