মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে বসুরহাট স্বপ্নপুরী মার্কেটে ক্রেতাদের জন্য বিশেষ পুরস্কার ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) মার্কেট প্রাঙ্গণে এ ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর তৌহিদ, বসুরহাট বাজার জামায়াতের সেক্রেটারি খাজা গিয়াস উদ্দিন মাহমুদ, মার্কেট পরিচালনা কমিটির সভাপতি সৌরভ, সহ-সভাপতি জাকের, সেক্রেটারি মোঃ রাসেল, ব্যবসায়ী শাহীনসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রমজান মাসজুড়ে স্বপ্নপুরী মার্কেটের বিভিন্ন দোকান থেকে পণ্য ক্রয়কারী ক্রেতাদের কুপনের মাধ্যমে এ ড্র আয়োজন করা হয়। অনুষ্ঠানে লটারির মাধ্যমে মোট ৫১টি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, ক্রেতাদের উৎসাহিত করা এবং রমজান মাসের কেনাকাটায় আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ক্রেতাদের জন্য আরও বিভিন্ন আয়োজন করা হবে বলেও তারা জানান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।

