সেনবাগ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কুচকা আওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের এমপি জয়নুল আবেদীন ফারুক। আর সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
ঢ়
এর আগে বৃহস্পতিবার সকালে সেনবাগ উপজেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান নোয়াখালী -২ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
এসময় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান,
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু,
সেনবাগ উপজেলা যুবদলের উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালা উদ্দিন লিটন, সাবেক আহবায়ক সাহেব উদ্দিন রাসেল, সেনবাগ পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

