ads
২৭ মার্চ, ২০২৬

উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা উদযাপিত

অনলাইন ডেস্ক

উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা উদযাপিত

উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা উদযাপিত

নিজস্ব প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন রীতি অনুযায়ী নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা।

প্রতি বছরের ন্যায় এবারও জেলায় এই পূজাকে ঘিরে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

​বাসন্তী পূজা মূলত দেবী দুর্গার আদি আরাধনা। শাস্ত্র মতে, বসন্তকালে এই পূজা করা হয় বলেই এর নাম বাসন্তী পূজা।

 


​আজ শুক্রবার মহানবমী। এর আগে গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। আগামীকাল শনিবার দুপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা।

​নোয়াখালী জেলা শহরের মাইজদী আনসার ক্যাম্প সংলগ্ন চন্দ্রপুরে 'দেবীপক্ষ'র উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়েছে। এখানে শারদীয় দুর্গাপূজার মতোই সব ধরনের ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা চলছে। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ২ হাজারেরও বেশি ভক্ত ও পূজারির জন্য গণ-প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

​এ ছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রামচন্দ্র আশ্রমেও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম