ads
২৫ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

কোম্পানীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় চরফকিরা ১৬ নম্বর স্লুইজগেট মুক্তিযোদ্ধা গণকবর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমসহ অন্যান্যরা।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বর গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ২৫ মার্চের ভয়াল গণহত্যার ইতিহাস তুলে ধরা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম