ads
২৫ মার্চ, ২০২৬

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কমান্ডার (৮৬) আর নেই। 

আজ বুধবার সকাল ৮:৩০ মিনিটে উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বিকেল ৫টায় নবীপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার প্রদানপূর্বক) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম