নোয়াখালী প্রতিনিধি:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচ গ্রামের দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা আজ ঈদ উদযাপন করেছেন।

তাদের পূর্বপুরুষদের দেখানো পথ ধরে শত বছরের বেশি সময় ধরে তারা এই সংস্কৃতি পালন করে আসছেন। আগাম ঈদ উদযাপনকারী এসব মানুষ হানাফী মাযহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী।
আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮ টায় থেকে সাড়ে ৯টার মধ্য তিন উপজেলার ১০ টি মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন তারা।
তারা ১৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রমজানের কার্যক্রম শুরু করেন এবং ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু করেন।

এই প্রথা অনুসরণ করা হয় নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামে। এসব এলাকার অন্তত ১০টি মসজিদে একযোগে তারাবির নামাজ আদায় করা হয়।

