ads
৬ মে, ২০২৬

নোয়াখালী জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক

নোয়াখালী জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে শহীদ বুলু স্টেডিয়ামে জড়ো হয়।

পরে বিকেল সাড়ে ৫টায় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেলের নেতৃত্বে শহীদ বুলু স্টেডিয়াম থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে নোয়াখালী জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিব রহমান সজিব, সাধারণ সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল বলেন, "নতুন এই কমিটির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।" আগামী দিনের ছাত্র আন্দোলনে এই কমিটি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম