নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
আজ রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় জেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আয়োজনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন শরিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ খেলাফত মজলিশ, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী, জাতীয় নাগরিক পার্টি, নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভী,
লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি মামুনুর রশিদ, জামায়াতে ইসলামী, নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শহর সভাপতি: আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত।

