ads
২০ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে দলীয় ঐক্য সুদৃঢ় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নেতা-কর্মীদের অনিয়মমুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান ই আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। সঞ্চালনা করেন নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।

​ইফতার ও দোয়া মাহফিলে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও মিলাদ শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম