ads
১২ এপ্রিল, ২০২৬

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিলেন এমপি জয়নুল আবদীন ফারুক

অনলাইন ডেস্ক

খোরশেদ আলম, সেনবাগ

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রবিবার (১২ এপ্রিল) সকালে পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেছেন নোয়াখালী-২ আসনের এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

এ সময় এমপি জয়নুল আবদীন ফারুক হাসপাতাল পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় এলাকার রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামাল উদ্দিন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,

সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চান্দন হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম