ads
৮ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক

হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: 
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম। এর আগে বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল বাংলা বাজার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুদ করে রাখা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

পরবর্তীতে খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুদ ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত তেলগুলো লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম