খোরশেদ আলম, সেনবাগ:
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে নোয়াখালীর সেনবাগে ' সৈয়দ হারুন ফাউন্ডেশন “এর উদ্যেগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি- ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির আওতায় সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, হতদরিদ্র পরিবার, জটিল রোগে আক্রান্ত অসহায় চিকিৎসাপ্রার্থী এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ সর্বমোট ৩৭টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া এলাকায় সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রধান উপদেষ্টা ও ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুস ছাত্তার বিএসসি।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সেনবাগ উপজেলার ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, কাশিপুর মাদ্রাসার মুহতামিম আব্দুল মাজেদ, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, ছিলোনীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. হারুন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য রমাদ্বানুল ইসলাম বিজয় প্রমুখ বক্তব্য রাখেন।

