খোরশেদ আলম, সেনবাগ:
বর্ষা মওসুমে জলাবদ্ধতা নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ পৌরসভায় খাল থেকে ময়লা আবর্জনা পরিস্কার ও মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে সেনবাগ পৌর শহরের ডাক বাংলো এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন- নোয়াখালী - ২ আসনের এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
জয়নুল আবদীন ফারুক এমপি বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল গুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশন নিধনে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে সেনবাগ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভায় সপ্তাহের প্রতি শনিবার এই অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সেনবাগ পৌর প্রশাসক নূর পেয়ারা বেগম, সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,
সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নূরনবী বাচ্চু, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. চান্দন হোসেন রাজু, সেনবাগ উপজেলা যুবদলের উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সাবেক আহবায়ক সাহেব উদ্দিন রাসেল, সেনবাগ পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

