ads
১২ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে গণভোটের রায় অমান্য ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে গণভোটের রায় অমান্য ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:

গণভোটের রায় অমান্য করার প্রতিবাদ এবং 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের পৌর বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি মাইজদী সুপার মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব। তিনি বলেন, "যারা ভারতের ট্যাবলেট খেয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং জুলাই বিপ্লবের সাথে বেইমানি করছে, তাদের অবস্থাও খুনি হাসিনার মতো হবে। সংসদে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তবে রাজপথেই তার সমাধান করা হবে।"

তিনি আরও বলেন, "জুলাইয়ের সাথে বেইমানি করবেন না, এর পরিণতি ভালো হবে না। প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে, তখন কাউকে ছাড় দেওয়া হবে না।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর শাখা
সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা দক্ষিণ শাখা সভাপতি
এ এইচ সিফাত।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে প্রতিফলিত জনআকাঙ্ক্ষাকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। তারা ঐতিহাসিক 'জুলাই সনদ'-এর প্রতিটি দফা অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম