খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেনবাগ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফারুক বাবুলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক এমপি।
আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক চান্দন হোসেন রাজু, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালাউদ্দিন লিটন, সাবেক আহবায়ক সাহেব উদ্দিন রাসেল ও সেনবাগ পৌর যুবদলের সাবেক আহবায়ক মোকাররম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

