খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) গাজীরহাট হাই স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইলিয়াছ।
ডমুরুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সেনবাগ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক বাবুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা মো. মোস্তফা, ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহ আলম, আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

