ads
২৯ এপ্রিল, ২০২৬

বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: এসময়ের নোয়াখালী

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে অবস্থিত ‘ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গুয়াল স্কুল অ্যান্ড কলেজ’-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ডিন এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সামসুদ্দীন আহমেদ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতী হাফিজ উল্যাহ ও মুফতী হাবিব উল্যাহ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বহুভাষিক প্রতিভা প্রদর্শন। শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় সাবলীল বক্তৃতা, সংলাপ এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী পরিবেশনা এবং ভাষাগত দক্ষতা প্রতিষ্ঠানটির মানসম্মত শিক্ষা ও ব্যতিক্রমধর্মী শিক্ষাদর্শের প্রতিফলন ঘটায়।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, আধুনিক জ্ঞান ও বহুভাষিক দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে তুলতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম