প্রতিনিধিঃ
নোয়াখালীতে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
রবিবার (২৬ শে এপ্রিল) নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজী বীজ, ভূট্টা বীজ,আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড নিয়ে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক আশীষ কুমার কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্নচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো:নুরুজ্জামান, এগ্রি মেশিনারীজ ম্যানেজার মোঃ ফজলে রাফি, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো: জোবায়ের হোসেন, সম্প্রসারন কর্মকর্তক মো: সুজন মিয়া, ব্র্যান্ড প্রমোটর মো:রিয়াজ উদ্দিন এবং নোয়াখালী জেলার সকল ডিলার, রিটেইলারবৃন্দ।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীগণ আমন মৌসুমের ধান,সবজি বীজ, বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীরা সচেতন হবেন এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

