ads
২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন

ছবি: এসময়ের নোয়াখালী

​নিজস্ব প্রতিনিধি: 
যুক্তরাষ্ট্রে ৮ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন।

​শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

এসময়ের নোয়াখালীর পক্ষ থেকে জাহিদ হাসান প্রান্তর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বোন নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন বলে আমেরিকান পুলিশ নিশ্চিত করেছে। 

তবে এখনো মরদেহ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

​এদিকে ফেসবুক পোস্টে তিনি লেখেন, "আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

​নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

​তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ি ফরিদপুর জেলায়।

​তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

​এর আগে, অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা জানায়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম