ads
৭ মার্চ, ২০২৬

পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) বিকেল চারটায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাশেম। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ইব্রাহীম সিরাজী।

মাদ্রাসার সভাপতি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মফিজুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান ও সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দিক সেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিকল্পনা শুরু হয় ১৯১৭ সালে এবং ১৯১৮ সালে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১৭০ জন। শিক্ষকদের বেতন ও উন্নয়ন কার্যক্রম আংশিকভাবে শিক্ষার্থীদের বেতন এবং অধিকাংশ ক্ষেত্রে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়। আগামী দিনগুলোতে এলাকাবাসীর সহযোগিতার হাত আরও প্রসারিত করবেন বলে পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ২০২৬ সালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাদ্রাসার প্রধান শিক্ষক নাজমুল হক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এতে সাংবাদিক, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম