খোরশেদ আলম, সেনবাগ:
কৃষকের ফসল রক্ষা ও বর্ষা মওসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৪এপ্রিল) সকালে ফেনী- নোয়াখালী ফোর লেইন মহাসড়কের পাশে জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট হইবাগ উপজেলার কল্যান্দি বাজার পর্যন্ত চার কিলোমিটার এ খালের খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন- নোয়াখালী - ২ আসনের এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
এ সময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সেনবাগ উপজেলের ছমিরমুন্সির হাটে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। সভাা পরিচালনা করেন - উপজেলার কাবিলপুর ইউপি চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাহার।
সভায় অন্যান্যের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ফারুক বাবুল, সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

