ads
২৩ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব ডেস্ক:
জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির সুফল এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালী সদর উপজেলার চর উরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বিডব্লিউজিইডি (BWGED) ও ক্লিন (CLEAN)-এর সহযোগিতায় ‘বন্ধন’ আয়োজিত এই ক্যাম্পেইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সূর্য, বাতাস আর পানির শক্তি: আমাদের বন্ধু’ ও ‘সূর্য, বাতাস আর পানির শক্তি ও আমাদের গ্রাম’ শীর্ষক রচনা লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির বিরূপ প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির সুবিধা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং ‘বন্ধন’-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম