ads
১৮ এপ্রিল, ২০২৬

শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের তিরোভাব উৎসবে খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের তিরোভাব উৎসবে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৭৭তম তিরোভাব উৎসব উপলক্ষে তাঁর সমাধিক্ষেত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

​জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোরশেদুর আমিন ফয়সালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি কামাখ্যা চন্দ্র দাস, বাবু গৌতম সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​এ সময় বক্তব্যে বিএনপি নেতারা বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবসময় সকল মানুষের পাশে দাঁড়ায়। 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সাধারণ মানুষের সেবায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম