ads
১৮ এপ্রিল, ২০২৬

হামের প্রকোপ বৃদ্ধি, কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি

অনলাইন ডেস্ক

হামের প্রকোপ বৃদ্ধি, কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে আশঙ্কাজনক হারে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন নতুন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬১ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১২ জন।

​চিকিৎসকদের জন্য উদ্বেগের বিষয় হলো, শুরুতে কেবল শিশুরা আক্রান্ত হলেও এখন বড়দের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গর্ভবতী মায়েরা বেশি আক্রান্ত হচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াখালী জেনারেল হাসপাতালে দুটি আইসোলেশন সেন্টারে মোট ৪০টি শয্যা বা বেড রয়েছে।

তবে রোগীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি হওয়ায় বিপুল সংখ্যক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে চিকিৎসা নেওয়ার ফলে দেখা দিচ্ছে নতুন বিপত্তি; ডায়রিয়া রোগীরা হামে এবং হামের রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

​এছাড়া হাসপাতালের নতুন আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের ডায়রিয়া ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে। যেসব রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং যাদের ৮-১০ লিটার অক্সিজেন দিয়েও স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হচ্ছে।

​এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল থেকে নোয়াখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৫ হাজার শিশুকে হামের প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম