ads
১৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে ১২০০ লিটার অবৈধ পেট্রোলসহ আটক ৩

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ১২০০ লিটার অবৈধ পেট্রোলসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০০ লিটার অবৈধ মজুতকৃত পেট্রোলসহ তিন যুবককে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়নপুর এলাকার আবুল খায়েরের বাড়ি থেকে এই পেট্রোল জব্দ করা হয়। এসময় পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যানও জব্দ করে ডিবি পুলিশ।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন—সদর উপজেলার লক্ষ্মীনারায়নপুর এলাকার মো. শাহ জাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২০) এবং মধুসূদনপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

​জেলা গোয়েন্দা শাখার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (পেট্রোল) কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই জননিরাপত্তা বিঘ্নিত করে মজুত করা হয়েছিল। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম