ads
১৮ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি অস্ত্রসহ যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি অস্ত্রসহ যুবক গ্রেফতার

ছবি: এসময়ের নোয়াখালী

হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর দিনব্যাপী অভিযানে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মহিবুল্লাহ (৪১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মহিবুল্লাহ একই গ্রামের নূর আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে মধ্য মাইজচরা গ্রামে অভিযান চালায়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মহিবুল্লাহকে (প্রকাশ মফুইল্ল্যা) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মহিবুল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম