ads
১৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, মাইকিং করে খুচরা বিক্রি

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, মাইকিং করে খুচরা বিক্রি

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি: 
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত তেলের মধ্যে ৪ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার পেট্রোল রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে জব্দকৃত তেলগুলো ওই ব্যবসায়ীর বাড়ির সামনে মাইকিং করে সাধারণ গ্রাহকদের কাছে খুচরা মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার মধ্যম কাদরা এলাকায় অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

আদালত সূত্রে জানা গেছে, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া জ্বালানি তেল খুচরা বাজারে বিক্রি না করে অধিক মুনাফার আশায় নিজ বাড়িতে মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রামভর্তি অবস্থায় অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অনুমোদনহীনভাবে তেল মজুত রাখায় অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম