ads
১৩ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

ছবি: এসময়ের নোয়াখালী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী আতঙ্কে আছেন।

রোববার দুপুর থেকে সোমবার বিকাল পর্যন্ত উপজেলার চর ফকিরা ইউনিয়নের চরকালী ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় কুকুরের কামড়ে মো. মানিক (৬৫), আমিন উল্যাহ (৬০), ফরহাদ হোসেন (২৫), রক্সি বেগম (২০), ছেমন আরা (২৮) সহ প্রায় ১০ জন আহত হন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম জানান, কুকুরের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কুকুরের কামড়ের ভ্যাকসিন (জলাতঙ্ক নিরোধক টিকা) মজুদ না থাকায় উপজেলা থেকে তা দেওয়া সম্ভব হয়নি। তাদের জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম