ads
১৪ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়।

​সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি, নানা রঙের প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চার দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুর রহমান। মেলায় গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খেলনা ও ঐতিহ্যবাহী খাবারের সমারোহ দেখা যায়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপি আহ্বায়ক মাহবুব আলমগীর আলো প্রমুখ।

​দিনটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে বৈশাখী গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এছাড়া ভিন্নধর্মী আয়োজনের অংশ হিসেবে নোয়াখালী জেলা কারাগারে সকালে বন্দীদের জন্য পান্তা-ইলিশ ও উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। শুধু জেলা শহরই নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম