ads
১৩ এপ্রিল, ২০২৬

বিএনডিপির নতুন নেতৃত্বে ফাহাদ ও আতফান, ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন

অনলাইন ডেস্ক

বিএনডিপির নতুন নেতৃত্বে ফাহাদ ও আতফান, ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২৭) গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফাহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতফান বিন নুর।

গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সারাদেশের বিএনডিপি সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটগ্রহণের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, সাবেক সভাপতি মুলহাম হায়দার চৌধুরী এবং সাবেক সহ-সভাপতি মোঃ রায়হান মিয়া।

নবগঠিত কমিটির সদস্যবৃন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ. এম. সাইফুল্লাহ এবং মোছা: শারমিন খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহীম বিন ইসলাম, মাহফুজুর রহমান খান, নাঈমা সুলতানা এবং রেদোয়ান আহমেদ সিয়াম।

অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক: মোঃ শমসের মুবিন (সহ-সাংগঠনিক সম্পাদক: মারুফ বিল্লাহ রিফাত)। দপ্তর সম্পাদক সৈয়দ জারীফ জুনায়েদ (সহ-দপ্তর সম্পাদক: মোঃ আবু সুফিয়ান খন্দকার)। সম্পাদকীয় বিভাগ আব্দুল্লাহ আল ফাররাজ (অর্থ), তৌফিক আল মাহমুদ (প্রচার ও প্রকাশনা), গাজী সাদিয়া ইসলাম মুনিয়া (ইংরেজি বিতর্ক), সাওম রহমান (বাংলা বিতর্ক)। বিশেষায়িত সম্পাদক মারুফ হাসান (প্রশিক্ষণ ও কর্মশালা), ইশতিয়াক আহমেদ (শিক্ষা ও গবেষণা), নাহিয়ান শাফিয়াত কায়সান (আইটি ও মিডিয়া), আ.ফ.ম আমিমুল এহসান (কলেজ বিতর্ক) এবং মোঃ আবদুল মুনায়েম (স্কুল বিতর্ক)।

এছাড়াও আরিয়ান ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আবদুল মুহি, মাহমুদুল হাসান (তুষার) এবং আল জাবির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোঃ ফাহাদ হোসেন বলেন, "প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনডিপি তৃণমূল পর্যায়ে বিতর্ক চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমি বিশ্বাস করি, আমাদের এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা ও গঠনমূলক আলোচনা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সহযোগিতায় আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে চাই।"

উল্লেখ্য, 'কোমল শব্দে, কঠিন যুক্তি'—এই প্রতিপাদ্য নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম