ads
১৪ এপ্রিল, ২০২৬

কবিরহাটে বৈশাখী শোভাযাত্রার আয়োজন

অনলাইন ডেস্ক

কবিরহাটে বৈশাখী শোভাযাত্রার আয়োজন

ছবি: এসময়ের নোয়াখালী

নূর আলম বিপ্লব:
পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব— ‘পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ’। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি উদযাপনে কবিরহাটে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে কবিরহাট সরকারি কলেজের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কবিরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ সংস্কৃতির উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম।

শোভাযাত্রায় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মনজু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত রহমান হাছান,

জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবুল, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম