ads
১ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বসুরহাট একাডেমীর চমকপ্রদ সাফল্য

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বসুরহাট একাডেমীর চমকপ্রদ সাফল্য

কোম্পানীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বসুরহাট একাডেমীর চমকপ্রদ সাফল্য

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী সরকারি অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে। এবারের ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৩ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যা উপজেলায় সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম খাজা আবুল খায়েরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এই সাফল্যের তথ্য জানানো হয়।

সাফল্যের নেপথ্যে: প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। পাশাপাশি সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

অভিনন্দন ও প্রতিক্রিয়া: অনুষ্ঠানে একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রধান শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, বরং পুরো কোম্পানীগঞ্জ উপজেলার জন্য গর্বের।

প্রধান শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "ভবিষ্যতেও যেন তারা সাফল্যের এই ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।"

দীর্ঘদিন ধরে ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে সুনাম ধরে রাখা বসুরহাট একাডেমীর এই অর্জন তাদের সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম