ads
১৯ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় ছাত্রীর বাড়িতে হামলা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় ছাত্রীর বাড়িতে হামলা, গ্রেপ্তার ১

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি
​নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন—সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল হাশেমের ছেলে নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২)।

​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নিজাম উদ্দিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

এর আগে একই দিন দুপুরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ওই ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের আতঙ্কিত অবস্থায় কান্নাকাটি করতে দেখা যায়। হামলাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলেও ভিডিওতে প্রতীয়মান হয়।

​চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, "মামলার খবর ছড়িয়ে পড়ার পর একদল লোক ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ পাওয়ার পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম