নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরস্থ ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে স্থানীয় শহীদ আমান উল্যাহ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেষ্ট, স্কুলব্যাগ ও সনদপত্র তুলে দেন।
শহীদ আমান উল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হারুন, ইত্যাদি ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য কাজী আসাদ উল্লাহ দিদার ও বৃত্তির পৃষ্ঠপোষক প্রবাসী ব্যবসায়ী মো. কামরুল হাসান ওরফে বাবু প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইড়ী উপজেলার আংশিক এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করা হয়।

