ads
২৩ এপ্রিল, ২০২৬

কবিরহাটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

কবিরহাটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ছবি: এসময়ের নোয়াখালী

নুর আলাম বিপ্লব, কবিরহাট:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক বাজার সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের ফকির মোল্লা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মো. মোস্তফা মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ মোস্তফা মিয়ার ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। বাতাসের কারণে আগুন দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ফকির বাড়ির কয়েকটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে সন্দেহ করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত মোস্তফা মিয়া আহাজারি করে বলেন, "আমার সব শেষ হয়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি। অগ্নিকাণ্ডে আমার কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।"

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও আসবাবপত্রসহ ব্যাপক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম