আজকের এই বিশেষ দিনটি এসময়ের নোয়াখালী পরিবারের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। গত বছরের ঠিক আজকের এই দিনে, তৎকালীন নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান-এর কাছ থেকে ডিক্লারেশন পত্র লাভের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল আমাদের প্রিয় গণমাধ্যম এসময়ের নোয়াখালী।
একটি বছর আগে যে স্বপ্ন নিয়ে আমাদের পথচলা শুরু করেছিলাম, আজ তা নোয়াখালীর মানুষের আস্থার প্রতীকে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করেছি; বিচার-বিবেচনা আপনাদের হাতে। স্থানীয় সমস্যা, উন্নয়ন চিত্র, শাসন ব্যবস্থার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরতে আমরা সবসময় কাজ করেছি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং থাকবো।
এই এক বছরে আমাদের প্রতিটি খবরের পেছনে ছিল আপনাদের অকুন্ঠ সমর্থন, ভালোবাসা এবং আমাদের মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের নিরলস পরিশ্রম। আমরা বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই একটি অঞ্চলের উন্নয়নের চাবিকাঠি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে, আমাদের পত্রিকার সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং আমার সহকর্মী—যারা প্রতিকূলতার মাঝেও সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছেন, সবার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
আগামী দিনগুলোতেও নোয়াখালীর অগ্রযাত্রার সারথি হয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমাদের এই পথচলায় আপনারা যেভাবে গত এক বছর পাশে ছিলেন, ভবিষ্যতেও সেই একই সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করি।
সবাইকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার—এসময়ের নোয়াখালী।
শুভেচ্ছান্তে
মো:গোলাম কিবরিয়া রাহাত
সম্পাদক ও প্রকাশক,
এসময়ের নোয়াখালী

