খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফাউন্ডেশনের সভাপতি লায়ন জসীম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক পরে ইদিলপুর উত্তরপাড়া স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডির রাস্তা পূর্ণনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ আকরামের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও টপষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচাল লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইমপোর্টার এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামাল।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্তদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

