ads
২৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে ৯৬ পিস ইয়াবাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ৯৬ পিস ইয়াবাসহ যুবক আটক

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি: 

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন থেকে ৯৬ পিস ইয়াবাসহ আবুল কালাম (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

​রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিনোদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুকুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত আবুল কালাম নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাইরাম সংকর এলাকার মো. লিটনের ছেলে।

​স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান জানান, আটককৃত যুবক দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক সেবন, বিক্রয় এবং মানুষের ঘরবাড়িতে চুরির সঙ্গে জড়িত ছিল।

রোববার দুপুরে মাদক বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে সুধারাম মডেল থানায় খবর দেয়।

​সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ৯৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম