ads
২২ ফেব্রুয়ারি, ২০২৬

ফখরুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

ফখরুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

ফখরুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি (এমপিওভুক্ত)-এর উদ্যোগে ২২শে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

অনুষ্ঠানে সমিতির সভাপতি শেখ সাদী বাবু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের ন্যায্য দাবি—বাড়িভাড়া বৃদ্ধি, উৎসব বোনাস, মেডিকেল ভাতা প্রদান, বদলি প্রক্রিয়া সহজীকরণ এবং অতিরিক্ত ৪% কর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সংসদ সদস্য মহোদয় শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "শিক্ষক ও সাংবাদিকদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে; তবে প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা অনেক সময় তাঁদের পেশাগত মর্যাদা ও সম্মানের পরিপন্থী হতে পারে।" তিনি জাতি গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পাঠদানে আরও নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

তিনি শিক্ষকদের আরও আশ্বস্ত করে বলেন যে, ভবিষ্যতে পদায়ন ও দায়িত্ব প্রদানের ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্যতা ও অভিজ্ঞতাকেই প্রধান মাপকাঠি হিসেবে গণ্য করা হবে।

সবশেষে একটি সৌহার্দ্যপূর্ণ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম