ads
৬ মে, ২০২৬

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, বাঁচাতে গিয়ে মা আহত

অনলাইন ডেস্ক

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, বাঁচাতে গিয়ে মা আহত

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৬ মে) দুপুর দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা তাকে বাঁচাতে এগিয়ে যান এবং তাকে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, চোখের সামনে সন্তানকে ছটফট করতে দেখে মা নিজেকে স্থির রাখতে পারেননি। সন্তানকে বাঁচাতে গিয়েই তিনি গুরুতর আহত হন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরী বলেন, “হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে।”

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি, বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম