ads
২২ মার্চ, ২০২৬

মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান এমপি ফারুকের: ‘অপরাধী ধরিয়ে দিন, অপমান আমি নেব’

অনলাইন ডেস্ক

মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান এমপি ফারুকের: ‘অপরাধী ধরিয়ে দিন, অপমান আমি নেব’

মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান এমপি ফারুকের: ‘অপরাধী ধরিয়ে দিন, অপমান আমি নেব’

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, আমার লক্ষ্য হলো—দরিদ্র মানুষের কল্যাণ করা এবং একটি মাদকমুক্ত ও 'কিশোর গ্যাং' মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।

রোববার (২২ মার্চ ২০২৬) সকালে ১০টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট এলাকায় স্কাইরক্স বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, নবম শ্রেণির একটি মেয়ে বখাটেদের ভয়ে স্কুলে যেতে পারে না; পথে তাদের শিস দেওয়া হয়। সমাজ কেন এর প্রতিরোধ করছে না? কেউ প্রতিবাদ করতে গেলে তাকে অপমান করা হয়, গালি দেওয়া হয়। রাস্তায় যদি ১০০ মাইল বেগে গাড়ি চলে, তবে কি কেউ নিরাপদ থাকবে?

তাই সমাজকে আজ মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি আপনাদের পাশে আছি। আপনারা অপরাধীদের ধরিয়ে দিন। তারা যদি আপনাদের অপমান করে, তবে সেই অপমান আমি নিজের মাথায় নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আমার আর কোনো লোভ নেই; আপনারা আমাকে ছয়বার এমপি নির্বাচিত করেছেন।

এই নির্বাচনে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যারা নিজেদের গাড়িতে নিজেরা ঢিল ছুড়ে নির্বাচনকে বিভ্রান্ত করতে চেয়েছিল, আমি তাদের ধিক্কার জানাই। এমনকি কিছু রিপোর্টার অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে যাতে নির্বাচন নিয়ে একটি ইস্যু তৈরি করা যায়।

দিলদার মার্কেটের সামনে যখন গাড়িতে গুলির কথা বলা হলো, আমি নিজেই সেখানে উপস্থিত হলাম।

আমি যাচাই করে দেখলাম, আসলে কোনো গুলির ঘটনা ঘটেনি। আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের অসৎ সাংবাদিকতার জন্ম না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউইসিএ ইনকের সহযোগিতায় স্কাইরক্স বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়।

আয়োজন কমিটির আহ্বায়ক আবু নাছের টিপুর সভাপতিত্বে ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ৬০ শিক্ষার্থীর মাঝে নগদ ১ লক্ষ ৭২ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য আবদুল্লাহ আল মামুন, জেএমআই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফা, জেলা বিএনপি সদস্য জামাল উদ্দিন বাবুল, সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, ৬ নং কাবিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মিজানুর রহমান জসিম, ৬ নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম