নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ মে ২০২৬) জুম্মার নামাজের পর নোয়াখালী জেলা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান রাহান সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবরক বিতরণ করা হয়।

