ads
৭ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

ছবি: এসময়ের নোয়াখালী

মোহাম্মদ উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ শাকিল হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) রাতে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বসুরহাট উত্তর বাজারের বুড়ির মসজিদ সংলগ্ন জাহাঙ্গীরের গরুর খামারের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে শাকিলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাকিল হোসেন বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সোবহান মাস্টার বাড়ির মৃত দুলালের ছেলে।

পুলিশ জানায়, শাকিল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও এই অবৈধ কারবারে লিপ্ত হন বলে অভিযোগ রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও কাজ করছে পুলিশ।
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম