ads
৯ মে, ২০২৬

কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: এসময়ের নোয়াখালী

সাইফুল ইসলাম নিশাত:
নোয়াখালীর কবিরহাটে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সেবার আলো ফাউন্ডেশন”-এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

সংগঠনের সদস্য ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় মানবিক কার্যক্রমের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে এবং তাদের মৌলিক প্রয়োজনে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সংগঠনের নিয়মিত কার্যক্রম হিসেবে শিক্ষা সহায়তা, ফ্রি অক্সিজেন সেবা এবং দুস্থদের সহযোগিতার বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হয়। এছাড়া আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিনে সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য প্রস্তুতি ও রূপরেখা নিয়ে আলোচনা করেন দায়িত্বশীলরা।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম নিশাত তাঁর বক্তব্যে বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘সেবার আলো ফাউন্ডেশন’ নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজ গঠন করা। ভবিষ্যতেও এই সংগঠনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।”

পরিশেষে, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম